প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
শাবনূরের ‘রঙ্গনা’ মুক্তির আগেই ইউটিউবে
শাবনূর অভিনীত সিনেমা রঙ্গনা’র শুটিং হওয়া অংশটুকু পর্ব করে করে মুক্তি দিচ্ছে ইউটিউবে। বেশ ঘটা করেই মহরত হয়েছিল শাবনূর অভিনীত সিনেমা রঙ্গনা’র। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশির ভাগ শুটিংও হয়েছে। তবে বাকি শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়া চলে যান অভিনেত্রী। কথা ছিল, সেখান থেকে ফিরে শুটিং করবেন।
কিন্তু সহসা তিনি ফিরতে পারছেন বলে প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ শুটিং হওয়া অংশটুকু পর্ব করে করে মুক্তি দিচ্ছে ।
এর মধ্যে ২০ মিনিটের একটি পর্ব প্রকাশ হয়েছে। আরাফাত হোসেন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা।
তিনি বলেন, শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে ছবিটি শুরু করব। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে এই দৃশ্যগুলো কাজে লাগাতে পারব না। তা ছাড়া মাঝখানে বড় একটা বিরতি পড়াতে লুকও মিলবে না। ভাবলাম দর্শকের বঞ্চিত হওয়ার থেকে যেটুকু শুটিং হয়েছে সেটুকুই দেখুক।
Copyright © 2026 All rights reserved.